আইন-আদালত

বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক মাহবুব

আপডেট: মার্চ ০৭, ২০২৬ : ০৫:৫৪ এএম ১৪
বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক মাহবুব

বাংলাদেশ আইন সমিতির ২০২৬ সালের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে এ কে এম আফজাল উল মুনীর এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাহবুবুর রহমান খান নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সমিতির নবনির্বাচিত দপ্তর সম্পাদক বেল্লাল হোসাইন পাঠানো এক বার্তায় পূর্ণাঙ্গ কমিটির তথ্য জানানো হয়।

কমিটির সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, হাসিনা মমতাজ মিষ্টি, সুপ্রিয়া দাস, নূরনাহার (লিপি), আফরোজা বেগম মিতা, তানিয়া কামাল ও আলী নাছের খান।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মামুনুর রশিদ ও নুসরাত ইয়াসমিন সুমাইয়া। সহসাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ ছফওয়ান ও নিশাত ফারজানা নিপা।

সংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সালেহ আকরাম সম্রাট ও মো. কামরুল হাসান। সহসংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আবদুল্লাহ আল মাসুদ। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আরমান হোসাইন। দপ্তর সম্পাদক বেল্লাল হোসাইন এবং সহদপ্তর সম্পাদক হয়েছেন মল্লিক ওয়াসি উদ্দিন তামী।

এ ছাড়া এনরোলমেন্ট সম্পাদক মো. আহসান হাবিব, শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক তৌহিদুর রহমান, সহসম্পাদক আল ফারহাদ বিন কাসেম (আলফ্রেড আরিব), প্রচার ও জনসংযোগ সম্পাদক আব্দুস সাত্তার রনি, সহসম্পাদক মো. জিয়াউল ইসলাম (জিকু) নির্বাচিত হয়েছেন।

আইনগত সহায়তা ও সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন শেখ মো. মুহিব্বুল্লাহ এবং সহসম্পাদক সাব্বির হোসেন সিফাত। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন কাজী মেহেদী আল আমিন (শুভ) এবং সহসম্পাদক এম. ওবায়দুল তালুকদার।

আপ্যায়ন সম্পাদক সাগর তপাদার ও সহআপ্যায়ন সম্পাদক মো. ফারিদুর রহমান। গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মোহাম্মদ শোয়াইব। পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসূচি বিষয়ক সম্পাদক হয়েছেন মো. শামসুল হক সোহাগ এবং সহসম্পাদক মো. জুয়েল ইসলাম।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মেহেদুল হাসান এবং সহসম্পাদক আবু বকর সিদ্দিক (তিতাস)। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন মো. আনোয়ার হোসাইন এবং সহসম্পাদক মোস্তাফিজুর রহমান।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হাফিজুল হক, এমরান খান (রনি), শফিউল আলম, হালিম হোসেন, রাশেদুজ্জামান মজুমদার, খান মো. মইনুল হাসান, জাহাঙ্গীর আলম, মোর্শেদ আল মামুন ভূঁইয়া, মুহাম্মদ হাবিবুল্লাহ, সালাহ উদ্দিন আহমেদ ও মোহাম্মদ মাসুম মিয়া।

ভোট গ্রহণ শেষে সমিতির সদস্যদের সম্মানার্থে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল উপস্থিত ছিলেন। এ ছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি, অধস্তন আদালতের বিচারক এবং আইনজীবীরাও অনুষ্ঠানে অংশ নেন।

শপথ গ্রহণের পর নবনির্বাচিত নেতারা বলেন, বাংলাদেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠা, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশ আইন সমিতি ভূমিকা রাখবে। পাশাপাশি সদস্যদের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে তাঁদের কল্যাণে কাজ করার অঙ্গীকারও করেন তারা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!