আইন-আদালত

কবি মোহন রায়হান বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন: চিফ হুইপ

আপডেট: আগ ২৩, ২০২৬ : ০৫:৪০ এএম ১১
কবি মোহন রায়হান বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন: চিফ হুইপ

সাহিত্যকর্মের মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন কবি মোহন রায়হান। তাঁর সৃষ্টিশীলতা, জ্ঞানচর্চা ও সমাজসচেতনতা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে কবি মোহন রায়হানের ৭০ বছর উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, কবি মোহন রায়হানের সাহিত্যচর্চা বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাঁর সৃষ্টিশীলতা ও সমাজসচেতন চিন্তাভাবনা ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে।

কবির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মো. নূরুল ইসলাম বলেন, ‘কবি মোহন রায়হান শতায়ু হোন। তিনি জ্ঞানের শাখা-প্রশাখায় আরও বিচরণ করুন এবং জাতির কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে থাকুন।’

২৬টি গ্রন্থ প্রকাশিত

অনুষ্ঠানে জানানো হয়, কবি মোহন রায়হানের এ পর্যন্ত ২৬টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৬ লাভ করেছেন।

অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করা হয়। পরে কবি মোহন রায়হানের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় তাঁর ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত সংবর্ধনা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

কবি মোহন রায়হানের ৭০ বছর উদযাপন পরিষদের আহ্বায়ক সলিমুল্লাহ খান, সমন্বয়ক দীনবন্ধু দাশ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকসহ বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!