সারাদেশ

নির্মাণকাজ শেষ না হতেই সেতুর সংযোগ সড়ক ধসে দুই গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট: ফেব ২১, ২০২৬ : ০৬:১৫ এএম ২৬
নির্মাণকাজ শেষ না হতেই সেতুর সংযোগ সড়ক ধসে দুই গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

যশোরের মণিরামপুরে নির্মাণকাজ শেষ হতে না হতেই ঝাঁপা বাঁওড়ের নবনির্মিত সেতুর সংযোগ সড়ক ধসে পড়েছে। ফলে কোমলপুর ও ঝাঁপা দুই গ্রামের সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয় উপজেলা প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধানে গত বছরের মে মাসে ১৩ দশমিক ২০ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করা হয়। সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল এক কোটি ৯২ লাখ আট হাজার ২১১ টাকা। সেতুর দুই পাশে ৫২৩ মিটার হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তার জন্য বরাদ্দ ছিল ৩৫ লাখ ৬৬ হাজার টাকা।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ ফেব্রুয়ারি রাতের সময়ে সেতুর উত্তর পাড়ে কোমলপুর অংশের প্রায় ১০০ মিটার রাস্তা ধসে পড়ে। স্থানীয়রা অভিযোগ করেছেন, সংশ্লিষ্ট দপ্তরের তদারকি না থাকা এবং ঠিকাদারের দায়িত্বহীন কাজের কারণে রাস্তাটি বৃষ্টি ছাড়াই ধসে গেছে।

কোমলপুর ওয়ার্ডের ইউপি সদস্য খালেদুর রহমান টিটু বলেন, "মাটি বসার সুযোগ না দিয়ে সলিং করায় এই ধস নেমেছে। মাটির বদলে বালু ব্যবহার করলে হয়তো এমনটি হতো না।"

নতুন সেতু নির্মাণকারী ঠিকাদার নিশিত বসু অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি লোকসান দিয়ে কাজ করেছি। রাস্তা কেন ধসে গেল, তার কোনো কারণ খুঁজে পাচ্ছি না।"

উপজেলা প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী খালেকুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতেই তারা ধসের খবর পেয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, আগামী শনিবার থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!