সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২১ শিশু ভর্তি

আপডেট: এপ্রি ০১, ২০২৬ : ০৬:০৫ এএম ১৪৩
ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২১ শিশু ভর্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ২১ শিশু ভর্তি হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টা থেকে বুধবার (১ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত শিশুদের হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে মোট ১৪৩ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৫ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে ৬৪ শিশু চিকিৎসাধীন রয়েছে, বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, হাম রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালের ৮ তলার কেবিন এলাকায় ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম রোগীদের চিকিৎসা দিচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২১ শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!