সারাদেশ

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

আপডেট: এপ্রি ১১, ২০২৬ : ০৬:০৪ এএম ১৫১
চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় অবস্থিত চিটাগং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

আজ শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক অপারেটর জানান, সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর পর্যায়ক্রমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

স্থানীয়দের ধারণা, ভবনের দ্বিতীয় তলার একটি গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!