ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দেশবাসীকে দোয়ার অনুরোধ করেছেন।
রোববার বিকেলে রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্যে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল্লাহ যেন দেশের নিরাপত্তা নিশ্চিত করেন, সমস্যাগুলো সমাধান করেন এবং ইহুদি, নাসারা ও কাফেরদের চক্রান্ত থেকে রক্ষা করুন।
মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়ার অনুরোধ করেন। এছাড়া দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার জন্যও সবাইকে দোয়া করতে বলেন।
পরে মন্ত্রী বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর অগ্রগতি কামনা করে মোনাজাত পরিচালনা করেন। ইফতার মাহফিলে প্রায় ১০,০০০ রোজাদার অংশগ্রহণ করেন।
ইভেন্টে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান ও মসজিদ কমিটির নেতারা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!