বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার ভোরেই ঘোষণা দিয়েছে সোনার দাম বৃদ্ধির। এক ভরি ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম এবার ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী:
২২ ক্যারেট: ২,৬৮,২১৪ টাকা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)
২১ ক্যারেট: ২,৫৬,০২৫ টাকা প্রতি ভরি
১৮ ক্যারেট: ২,১৯,৪৫৮ টাকা প্রতি ভরি
সনাতন পদ্ধতি: ১,৭৯,১৫৯ টাকা প্রতি ভরি
সোনার পাশাপাশি রুপার দামও বৃদ্ধি পেয়েছে। নতুন দাম অনুযায়ী:
২২ ক্যারেট: ৬,৫৩২ টাকা প্রতি ভরি (১৭৫ টাকা বৃদ্ধি)
২১ ক্যারেট: ৬,২৪০ টাকা প্রতি ভরি
১৮ ক্যারেট: ৫,৩৬৫ টাকা প্রতি ভরি
সনাতন পদ্ধতি: ৪,০২৪ টাকা প্রতি ভরি
বাজুস জানিয়েছে, বাজারের বর্তমান চাহিদা ও আন্তর্জাতিক দর অনুযায়ী এই সমন্বয় করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!