অর্থনীতি

টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার

আপডেট: মার্চ ১৪, ২০২৬ : ০৬:২৫ এএম ১৩
টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার

টানা তৃতীয় দিনের মতো দেশের বাজারে সোনার দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের সবচেয়ে ভালো মানের সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২ হাজার ৬৮৫ টাকা কমিয়ে নির্ধারণ করেছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।

শনিবার (১৩ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হবে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

২১ ক্যারেটের সোনার প্রতি ভরি দাম কমিয়ে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেটের সোনায় ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার সঙ্গে সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের রুপার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা। ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৩২ টাকা করা হয়েছে।

এর আগে শুক্রবারও সোনার দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা এবং রুপার দাম ৩৯২ টাকা কমানো হয়েছিল। চলতি বছরে দেশের বাজারে সোনার দাম মোট ৪৩ বার সমন্বয় করা হয়েছে, এর মধ্যে ২৬ বার বৃদ্ধি ও ১৭ বার হ্রাস হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!