জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের কারণে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) অফিস সময় এক ঘণ্টা কমিয়ে নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠানগুলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। আগে এদের অফিস সময় সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ছিল।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ শনিবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচি ৫ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
এর আগে, গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময় নির্ধারণ করা হয়। সরকার সিদ্ধান্ত নিয়েছে, সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া সন্ধ্যা ৬টার পর শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার এবং বিয়ে বাড়িতে আলোকসজ্জা সীমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!