পুঁজিবাজারে তালিকাভুক্ত Prime Bank PLC ২০২৫ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।
রোববার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশ ঘোষণা করা হয়। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ব্যাংকটির আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯১০ কোটি টাকা, যা আগের বছরের ৭৩২ কোটি টাকা থেকে ২৪ শতাংশ বেশি। এ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ৮৪ পয়সা, আগের বছর যা ছিল ৬ টাকা ৩১ পয়সা।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা। একই সময়ে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫৮ টাকা ৭ পয়সা।
এদিকে ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ হাজার ৮৯০ কোটি টাকা। ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) রয়েছে ১৮ দশমিক ০৭ শতাংশ।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২১ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ এপ্রিল।
এর আগে ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি, যার মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ ছিল নগদ এবং ২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!