অর্থনীতি

শেয়ারবাজারে ৩০ মিনিটে লেনদেন ১৭২ কোটি টাকা

আপডেট: এপ্রি ১২, ২০২৬ : ০৫:৩৮ এএম
শেয়ারবাজারে ৩০ মিনিটে লেনদেন ১৭২ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ইতিবাচক ধারায় লেনদেন শুরু হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটেই বাজারে ১৭২ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা জানান, দিনটির শুরুতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার প্রবণতা দেখা যায়। যদিও লেনদেন শুরুর কিছু সময় পর সাময়িকভাবে দরপতন ঘটে, পরে আবার বেশিরভাগ সিকিউরিটিজের দাম বাড়তে শুরু করে।

সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেনে দেখা যায়, যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে, তার তুলনায় প্রায় চার গুণ বেশি প্রতিষ্ঠানের দাম বেড়েছে।

দামের ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭৬ পয়েন্টে অবস্থান করছে। একই সময়ে ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭২ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এর আগে গত বৃহস্পতিবার পূর্ণ কার্যদিবসে এক্সচেঞ্জটিতে ৭৭৬ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছিল। বাজার বিশ্লেষকদের মতে, লেনদেনের শুরুতেই ক্রেতা-বিক্রেতার সক্রিয় উপস্থিতির কারণে সূচকের উত্থান হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!