বিনোদন

অপু বিশ্বাসের ভক্তদের বার্তা: ‘আপনারা কাদা ছোঁড়াছুড়িতে জড়াবেন না’

আপডেট: এপ্রি ০৩, ২০২৬ : ০৫:৫৩ এএম ১০
অপু বিশ্বাসের ভক্তদের বার্তা: ‘আপনারা কাদা ছোঁড়াছুড়িতে জড়াবেন না’

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস ভক্তদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ জানিয়েছেন। নিজের দীর্ঘ ক্যারিয়ারে ভক্তদের অটল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, কারও সঙ্গে অহেতুক তর্ক বা কাদা ছোঁড়াছুড়িতে জড়ানো ঠিক নয়।

অপু বিশ্বাস নিজের ফেসবুক পেজে বলেন, “আজ এই দীর্ঘ পথ চলায় আপনারা যেভাবে আমার ছায়া হয়ে পাশে আছেন, তার জন্য আমি চিরঋণী। আপনারা আমাকে শুধু একজন শিল্পী হিসেবে নয়, পরিবারের একজন সদস্য হিসেবে ভালোবেসেছেন। এই ভালোবাসার পেছনের মূল কারণ হলো আমার কাজ। কাজের মাধ্যমে আমি আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছি।”

তিনি আরও বলেন, অপুর ভক্ত হওয়া মানেই শিষ্টাচার ও আভিজাত্যের এক অনন্য মেলবন্ধন। তাই অন্যের নিচু মন্তব্যের জবাব দিয়ে নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ করার প্রয়োজন নেই। অপু বিশ্বাসের মতে, ভক্তদের উচিত তার সন্তান -কে স্নেহ ও মমতায় আগলে রাখা এবং তাকে সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করা।

অভিনেত্রী জানান, তিনি বিতর্ক বা হট্টগোলের মধ্যে নেই; বরং ভালোবাসা ও কাজের গৌরব নিয়েই এগিয়ে যেতে চান। ভক্তদের শান্ত ও হাসিখুশি থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, “আপনাদের মার্জিত রূপই আমার পথচলার সবচেয়ে বড় শক্তি।”

সামাজিক মাধ্যমে এই দায়িত্বশীল বার্তার জন্য অপু বিশ্বাসের প্রশংসায় ভক্তরা ইতিমধ্যেই ভাসছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!