বিনোদন

বিয়ে করা ছিল ভুল সিদ্ধান্ত: অপু বিশ্বাস

আপডেট: এপ্রি ১৩, ২০২৬ : ০৬:০৮ এএম
বিয়ে করা ছিল ভুল সিদ্ধান্ত: অপু বিশ্বাস

ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি বলেছেন, অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করা তার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল।’

তিনি আরও বলেন, পরিণত বয়স ও মানসিক প্রস্তুতি ছাড়া বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। নিজের অভিজ্ঞতা থেকেই এমন উপলব্ধি এসেছে বলে জানান এই অভিনেত্রী।

ভবিষ্যতে আবার বিয়ে করবেন কি না—এমন প্রশ্নে স্পষ্ট কোনো উত্তর দেননি তিনি। বর্তমানে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নেই বলেও উল্লেখ করেন।

সমালোচনা ও ট্রল প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, এসব নেতিবাচক বিষয় তাকে খুব একটা প্রভাবিত করে না। বরং বেশির ভাগ সময় তিনি এগুলো এড়িয়ে চলেন, কখনো কখনো উপভোগও করেন।

উল্লেখ্য, ২০০৮ সালে অভিনেতা শাকিব খান–কে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘদিন গোপন রাখার পর ২০১৭ সালে বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। পরে ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

কাজের ক্ষেত্রে নিয়মিত না থাকলেও বিভিন্ন প্রচার কার্যক্রম ও সামাজিক মাধ্যমে সক্রিয় উপস্থিতির মাধ্যমে আলোচনায় থাকেন এই অভিনেত্রী।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!