বিনোদন

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে যে কারণে আপ্লুত সাফা কবির

আপডেট: আগ ২৩, ২০২৬ : ০৬:০১ এএম ১২
হলিউড ওয়াক অব ফেমে গিয়ে যে কারণে আপ্লুত সাফা কবির

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম’ ঘুরে দেখেছেন বাংলাদেশের অভিনেত্রী সাফা কবির। সেখানে গিয়ে পপসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের নাম খুঁজে পেয়ে আবেগাপ্লুত হয়েছেন তিনি।

কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাফা কবির। ভ্রমণের অংশ হিসেবে সম্প্রতি তিনি হলিউড ওয়াক অব ফেমে যান। বিশ্বের প্রভাবশালী বিনোদন তারকাদের নাম ও তারকা খচিত এই বিখ্যাত পথ ঘুরে দেখার সময় তাঁর বিশেষ আগ্রহ ছিল মাইকেল জ্যাকসনের নামটি খুঁজে বের করা।

শনিবার সকালে নিজের ফেসবুক পেজে দুটি ছবি প্রকাশ করেন সাফা। ছবিতে হলুদ পোশাকে হলিউড ওয়াক অব ফেমে মাইকেল জ্যাকসনের তারকার পাশে বসে থাকতে দেখা যায় তাঁকে। ছবিতে তাঁর চোখেমুখে ছিল উচ্ছ্বাস।

‘হৃদয়টা যেন আনন্দে ভরে গেল’

মাইকেল জ্যাকসনের ভক্ত হিসেবে এই মুহূর্তটি ধরে রাখতে চেয়েছেন বলে জানান সাফা কবির।

নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘মাইকেল জ্যাকসনের ভক্ত হিসেবে এই মুহূর্তটি আমাকে ধরে রাখতেই হলো। হলিউড ওয়াক অব ফেমে পা রাখার পর যে নামটি খুঁজছিলাম, সেটি ছিল মাইকেল জ্যাকসন। অবশেষে যখন সেটি দেখতে পেলাম, হৃদয়টা যেন আনন্দে ভরে গেল। এটি আমার জন্য সত্যিই স্মরণীয় মুহূর্ত।’

হলিউড ওয়াক অব ফেম লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ড ও ভাইন স্ট্রিট এলাকায় অবস্থিত। বিশ্বের খ্যাতনামা অভিনয়শিল্পী, সংগীতশিল্পীসহ বিনোদন অঙ্গনের তারকাদের সম্মান জানাতে সেখানে তাঁদের নাম খোদাই করা তারকা স্থাপন করা হয়।

অভিনয়ে কিছুটা কম সক্রিয়

সাম্প্রতিক সময়ে অভিনয়ে আগের তুলনায় কিছুটা কম দেখা যাচ্ছে সাফা কবিরকে। বড় কোনো উৎসবকে কেন্দ্র করে কয়েকটি নাটকে অভিনয় করেন তিনি।

সর্বশেষ কোরবানির ঈদে তাঁর অভিনীত কয়েকটি নাটক মুক্তি পেয়েছিল। এরপর নতুন কোনো কাজের খবর পাওয়া যায়নি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!