আন্তর্জাতিক

ইরানে চার দিনে এক হাজারের বেশি বেসামরিক নিহত

আপডেট: মার্চ ০৪, ২০২৬ : ০৫:১১ এএম
ইরানে চার দিনে এক হাজারের বেশি বেসামরিক নিহত

ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে গত চার দিনে ইরানে এক হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী ১৮১ শিশু রয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংগঠন Human Rights Activists News Agency (হারানা) গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সংস্থাটির দাবি, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত দেশজুড়ে শত শত বোমা হামলা চালানো হয়েছে।

হারানার তথ্য অনুযায়ী, এ সময়ে অন্তত ১ হাজার ৯৭ জন বেসামরিক নিহত এবং ৫ হাজার ৪০২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যেও প্রায় ১০০ জন শিশু রয়েছে।

বিবৃতিতে বলা হয়, মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনার পাশাপাশি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়।

তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হারানা জানিয়েছে, বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এখনো যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক মহলে এ সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে। যুদ্ধ শুরুর পর থেকে বেসামরিক প্রাণহানি রোধে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

সূত্র: BBC

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!