আন্তর্জাতিক

ইরান প্রথমবার সৌদির তেলের খনি লক্ষ্য করে ড্রোন হামলা, ব্যর্থ রক্ষা

আপডেট: মার্চ ০৭, ২০২৬ : ০৬:১৩ এএম
ইরান প্রথমবার সৌদির তেলের খনি লক্ষ্য করে ড্রোন হামলা, ব্যর্থ রক্ষা

ইরান প্রথমবারের মতো সৌদি আরবের একটি তেলের খনি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। সৌদি প্রতিরক্ষা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে আকাশে ধেয়ে আসা সব ড্রোন ধ্বংস করেছে, তাই তেলের খনি কোনো ক্ষতির মুখে পড়েনি।

শুক্রবার রাতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায়, হামলার লক্ষ্য ছিল শায়েবাহ খনি। এসময় ছয়টি ড্রোন ধ্বংস করা হয়। একই সঙ্গে সৌদিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রিন্স সুলতান এয়ারবেস লক্ষ্য করে ইরান একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছুড়েছিল, যা এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ধ্বংস করা হয়।

গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনের সংলাপ অনুষ্ঠিত হয়। ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই সংলাপ শেষ হয়। পরের দিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ চালু করে।

এই হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি সেনাঘাঁটিতে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরানের এই সামরিক কর্মকাণ্ডে রাশিয়া গোয়েন্দা সহায়তা প্রদান করছে।

সূত্র: এএফপি

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!