ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন বলেও বলা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার এর বরাত ছাড়া কোনও প্রমাণ নেই। তবে যে অ্যাকাউন্ট থেকে তথ্যটি পোস্ট করা হয়েছে, তা আদৌ স্কট রিটার ব্যবহার করেছেন কি-না সেটিও নিশ্চিত নয়।
ফার্সি ভাষার সংবাদমাধ্যমের প্রতিবেদনে নেতানিয়াহুর উপর হামলার সরাসরি প্রমাণ বা ক্ষতির তথ্য উপস্থাপন করা হয়নি। প্রতিবেদনে শুধুমাত্র কিছু পরিস্থিতিগত বিষয় তুলে ধরা হয়েছে, যেমন নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপের অনুপস্থিতি, তার বাড়ির চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা, কিছু আন্তর্জাতিক সফর স্থগিত হওয়া এবং নেতানিয়াহু ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ এর ফোনালাপের অস্পষ্টতার বিষয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রেকর্ড অনুযায়ী, নেতানিয়াহুর সর্বশেষ উপস্থিতি ৭ মার্চে দেখা গেছে, যখন তিনি বিরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আহতদের দেখার জন্য গিয়েছিলেন।
তাসনিম নিউজের এই দাবি নতুন নয়। এর আগে ২ মার্চও ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর প্রকাশ হয়েছিল, যা পরে চীনা সংবাদমাধ্যম সিনহুয়াসহ অন্যান্য উৎস ‘গুজব’ হিসেবে চিহ্নিত করেছে।
সূত্র: জেরুজালেম পোস্ট
No comments yet. Be the first to comment!