যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ আটকে রাখে, তবে যুক্তরাষ্ট্র নজিরহীন ও বর্তমান সময়ের চেয়ে ২০ গুণ শক্তিশালী হামলা চালাবে।
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক পোস্টে বলেছেন, “ইরান যদি এমন কিছু করে, যার ফলে হরমুজ দিয়ে তেল সরবরাহ বন্ধ হয়, তারা যুক্তরাষ্ট্রের দ্বারা পূর্বে যে হামলার শিকার হয়েছে তার চেয়ে ২০ গুণ শক্তিশালী হামলার শিকার হবে।”
তিনি আরও বলেন, “সহজে ধ্বংসযোগ্য টার্গেটে হামলা চালানো হবে। এতে ইরান জাতি হিসেবে পুনর্গঠন করতে পারবে না। মৃত্যু, আগুন এবং ক্ষিপ্রতা তাদের ওপর আছড়ে পড়বে। তবে আমি প্রার্থনা করি, এমনটি আর হবে না।”
ট্রাম্পের মতে, চীনসহ অন্যান্য দেশ, যারা জ্বালানির জন্য হরমুজ প্রণালীর ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল, তাদের জন্য এই হুঁশিয়ারি একটি বার্তা।
সূত্র: টাইমস অব ইসরায়েল
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!