আন্তর্জাতিক

ট্রাম্প ফোনে এক ঘণ্টা কথা বললেন পুতিনের সঙ্গে

আপডেট: মার্চ ১০, ২০২৬ : ০৬:৩৩ এএম
ট্রাম্প ফোনে এক ঘণ্টা কথা বললেন পুতিনের সঙ্গে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর সঙ্গে ফোনে এক ঘণ্টা কথা বলেছেন। ক্রেমলিন জানিয়েছে, দুই নেতার মধ্যে আলোচনাটি ছিল ‘খোলামেলা ও গঠনমূলক’।

ফোনালাপে তারা মূলত ইরান ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, এটি গত ডিসেম্বরের পর ট্রাম্প ও পুতিনের প্রথম ফোনালাপ।

রুশ প্রেসিডেন্ট পুতিনের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উষাকোভ বলেছেন, পুতিন ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছানোর জন্য আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি ইউক্রেনে রাশিয়ার সামরিক অগ্রগতি সম্পর্কেও ট্রাম্পকে তথ্য দিয়েছেন।

সূত্র: এএফপি

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!