আন্তর্জাতিক

ইরান ভূপাতিত করল যুক্তরাষ্ট্রের সি-১৩০ বিমান

আপডেট: এপ্রি ০৫, ২০২৬ : ০৭:০২ এএম
ইরান ভূপাতিত করল যুক্তরাষ্ট্রের সি-১৩০ বিমান

ইরান তাদের ইস্ফাহানের আকাশে একটি মার্কিন সি-১৩০ বিমান ভূপাতিত করেছে। ইরানের পুলিশ কমান্ডো ইউনিট ফারাজ রেঞ্জার্স বিমানটি মাটিতে নামিয়ে আনে।

আজ রোববার (৫ এপ্রিল) ইরানের আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, বিমানটি ভূপাতিত করা হয় কারণ এটি বিধ্বস্ত যুদ্ধবিমান এফ-১৫ এর ক্রুকে উদ্ধার করার জন্য ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, উদ্ধার অভিযানে যাওয়া দুটি সামরিক বিমান ইরানে আটকা পড়ে। বিমানের হাতেও যেন ইরান সেগুলো না পায়, তাই এগুলো মার্কিন সেনারা ধ্বংস করে দেয়। পরবর্তীতে আরও তিনটি বিমান ব্যবহার করে যুদ্ধবিমানের ক্রু এবং উদ্ধারকারীরা নিরাপদে উদ্ধার করা হয়।

ইরানের অপর বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ভূপাতিত বিমানটি সি-১৩০ মডেল এবং এটি রিফুয়েলিংয়ের কাজে নিয়োজিত ছিল। ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, “ভূপাতিত বিমানটি ইরানের পবিত্র ভূমিতে হামলাকারী শয়তানদের জ্বালানি রিফুয়েলিংয়ের কাজে নিযুক্ত ছিল।”

সূত্র: তাসনিম নিউজ, ফার্স নিউজ

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!