আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান ৪৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে

আপডেট: এপ্রি ০৬, ২০২৬ : ০৬:৩৯ এএম
যুক্তরাষ্ট্র-ইরান ৪৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে

গত এক মাস ধরে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও ইসরায়েল শিগগিরই ৪৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে। যুক্তরাষ্ট্র, ইসরায়েলি ও মধ্যপ্রাচ্যের সূত্রের বরাত দিয়ে সোমবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এই তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্চের শেষ দিকে ইরানকে ১০ দিনের ডেডলাইন দিয়েছিলেন হরমুজ প্রণালী অবরোধ তুলে নেওয়ার জন্য। শনিবার ট্রাম্প ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। তবে সূত্রগুলো বলছে, এই ডেডলাইন মেনে নেওয়ার সম্ভাবনা কম। পরিবর্তে ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতি যুদ্ধের উত্তেজনা নাটকীয়ভাবে কমাতে পারে।

সূত্র জানায়, এই ৪৫ দিনের যুদ্ধবিরতি দুই স্তরে কার্যকর হবে। প্রথম স্তরে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরস্পরকে লক্ষ্য করে হামলা বন্ধ রাখবে। একই সময়ে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনারও সূচনা হবে। আশা করা হচ্ছে, এই ৪৫ দিনের আলোচনার মাধ্যমে তিন দেশ স্থায়ী শান্তির দিকে এগোবে।

এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ‘গভীর আলোচনা’ চলছে এবং ডেডলাইন শেষ হওয়ার আগেই ফলাফল মিলবে বলে আশা করছেন। ট্রাম্প বলেন, “ইরানের সামনে ভালো সুযোগ আছে, কিন্তু তারা যদি সমঝোতা চুক্তিতে না আসে—আমি ইরানের সবকিছু উড়িয়ে দেবো।”

সূত্র: এক্সিওস

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!