আন্তর্জাতিক

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের হামলার ইঙ্গিত ট্রাম্পের

আপডেট: এপ্রি ১১, ২০২৬ : ০৫:১৯ এএম
আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের হামলার ইঙ্গিত ট্রাম্পের

পাকিস্তানের ইসলামাবাদ-এ অনুষ্ঠিতব্য আলোচনা ব্যর্থ হলে ইরানে আবারও সামরিক হামলা চালানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধজাহাজগুলো নতুন করে অস্ত্রসজ্জিত করছে। ইসলামাবাদের আলোচনার সফলতা নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আগামী ২৪ ঘণ্টায় আমরা দেখব কী হয়।”

তিনি বলেন, “আমাদের পুনর্গঠন চলছে। আমরা জাহাজগুলোকে সবচেয়ে উন্নত অস্ত্রে সজ্জিত করছি—এখন পর্যন্ত তৈরি হওয়া সেরা অস্ত্র দিয়ে। আমরা আগে যা করেছি, তার চেয়েও বেশি শক্তিশালী।”

ইরান প্রসঙ্গে ট্রাম্প অভিযোগ করেন, দেশটি তাদের পারমাণবিক কার্যক্রম নিয়ে দ্বিমুখী অবস্থান নিচ্ছে। তিনি বলেন, একদিকে তারা বলছে পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দিচ্ছে, অন্যদিকে আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করার কথা বলছে।

ট্রাম্প আরও বলেন, “যদি কোনো চুক্তি না হয়, তবে আমরা সেই অস্ত্র ব্যবহার করব—এবং তা অত্যন্ত কার্যকরভাবে।” উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ইসলামাবাদের এই আলোচনা গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!