ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসতে আগ্রহ দেখায়নি বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর দেওয়া ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। প্রায় ২১ ঘণ্টার এই বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে।
ব্রিফিংয়ে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে এমন একটি স্পষ্ট অঙ্গীকার চেয়েছিল, যাতে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং এ ধরনের সক্ষমতা অর্জনের পথেও অগ্রসর হবে না।
তিনি বলেন, “আমরা দেখতে চাই ইরান দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা থেকে সরে এসেছে কি না। কিন্তু এখন পর্যন্ত আমরা সে ধরনের কোনো মৌলিক ইচ্ছাশক্তি দেখতে পাইনি।”
ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে টানা সংলাপ হলেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি।
এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং একই সময়ে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে।
পরবর্তীতে ৭ এপ্রিল উত্তেজনা কমাতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সেই ধারাবাহিকতায় নতুন করে আলোচনায় বসেছিল দুই পক্ষ। তবে সর্বশেষ এই সংলাপও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে।
সূত্র: সিএনএন
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!