ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ শনিবার অনুষ্ঠিত হবে। একই দিনে বিকেলে ক্ষমতাসীন দলের সংসদীয় সভাও ডাকা হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য নিশ্চিত করেছে। সচিবালয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের লেভেল-২–এ অবস্থিত কেবিনেট কক্ষে সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সংসদ পরিচালনার নীতিনির্ধারণী এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম ও নওশাদ জামির।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, বৈঠকে সংসদের কার্যক্রম, কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
এদিকে আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সংসদীয় কার্যপ্রণালী, আইন প্রণয়নসংক্রান্ত অগ্রাধিকার এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!