লাইফস্টাইল

হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে এই ৫ খাবার

আপডেট: মার্চ ০৭, ২০২৬ : ০৬:২২ এএম ১৩
হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে এই ৫ খাবার

স্বাস্থ্যকর হিসেবে প্রচারিত অনেক খাবারও অতিরিক্ত বা নিয়মিতভাবে খাওয়া হলে হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে অন্ত্রের মাইক্রোবায়োম, কোলেস্টেরল বিপাক ও রক্তনালীর স্বাস্থ্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু খাবার এই সূক্ষ্ম ভারসাম্যে হস্তক্ষেপ করে হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।

১. স্বাদযুক্ত দই
সাধারণ দই অন্ত্রের জন্য উপকারী হলেও, স্বাদযুক্ত দইতে প্রচুর চিনি থাকে। অতিরিক্ত চিনি অন্ত্রে ক্ষতিকর জীবাণুকে উদ্দীপিত করে, যা ওজন বৃদ্ধি, ইনসুলিন প্রতিরোধ এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

২. প্যাকেটজাত ফলের রস
প্যাকেটজাত ফলের রসে ফাইবারের অভাব থাকে, ফলে প্রাকৃতিক শর্করা দ্রুত শোষিত হয়। নিয়মিত গ্রহণ করলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় এবং বিপাক ব্যাঘাত ঘটে, যা অন্ত্র ও হৃদযন্ত্রের স্বাস্থ্য প্রভাবিত করে।

৩. গ্লুটেন ফ্রি প্রসেসড ফুড
গ্লুটেন ফ্রি রুটি বা বিস্কুটে ব্যবহৃত পরিশোধিত স্টার্চ উচ্চ গ্লাইসেমিক সূচকযুক্ত এবং কম ফাইবারযুক্ত হয়। এটি অন্ত্রের মাইক্রোবায়োটার ভারসাম্য হ্রাস করে এবং দীর্ঘমেয়াদে বিপাকীয় চাপ বাড়ায়।

৪. উদ্ভিদ-ভিত্তিক প্রক্রিয়াজাত মাংস
এই খাবারে প্রচুর সোডিয়াম, প্রিজারভেটিভ এবং পরিশোধিত তেল থাকে। অতিরিক্ত সোডিয়াম রক্তচাপ বাড়ায় এবং অ্যাডিটিভগুলো অন্ত্রের জীবাণুর ভারসাম্য প্রভাবিত করে।

৫. বোতলজাত স্মুদি ও হেলদি ড্রিংকস
প্রচুর চিনি, কৃত্রিম অ্যাডিটিভ এবং সীমিত ফাইবারের কারণে এই পানীয়গুলো দ্রুত ক্যালোরি দেয়, তৃপ্তি বা হজমের সুবিধা কমায়।

স্বাস্থ্যকর হৃদযন্ত্র ও অন্ত্রের জন্য সুপারিশ করা হচ্ছে ন্যূনতম প্রক্রিয়াজাত সুষম খাদ্য, আস্ত ফল, শাক-সবজি, ডাল, বাদাম, বীজ এবং পুরো শস্য খাওয়ার দিকে মনোযোগ দেওয়া। এগুলো অন্ত্রের অণুজীবের স্বাস্থ্য বজায় রাখতে এবং হৃদযন্ত্র সুস্থ রাখতে সহায়ক।

আরএস-রাসেল
 

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!