নাগরিকের কথা ডেস্ক

আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে প্রবাসী কর্মীদের মতবিনিময়

আপডেট: মার্চ ০৩, ২০২৬ : ০৫:৩৩ এএম ১২
আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে প্রবাসী কর্মীদের মতবিনিময়

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকার ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন করেছেন এবং সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

সোমবার (২ মার্চ) পরিদর্শনকালে তিনি সাম্প্রতিক ঘটনাবলি ও উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী কর্মীদের কল্যাণ ও নিরাপত্তা বিষয়ক খোঁজখবর নেন। সব পরিস্থিতিতেই প্রবাসীদের পাশে থাকার সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতি প্রবাসীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মতবিনিময়কালে প্রবাসী কর্মীরা ভিসা জটিলতা, প্রবাসী ঋণ প্রাপ্তি, রেমিট্যান্স প্রেরণে প্রতিবন্ধকতা এবং অন্যান্য সমস্যার কথা তুলে ধরেন। উপদেষ্টা রেহান আসাদ আন্তরিকতার সঙ্গে তাদের বক্তব্য শোনেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান–এর প্রবাসীবান্ধব অঙ্গীকার অনুযায়ী প্রবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান এবং কনস্যুলেটের কাউন্সেলর (শ্রম) মো. আব্দুস সালামসহ ফারনেকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!