জাতীয়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৫ ফ্লাইট বাতিল

আপডেট: মার্চ ০২, ২০২৬ : ০৫:৪২ এএম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহের এয়ারফিল্ড বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমানের সূচি অনুযায়ী—বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি outgoing ও একটি incoming ফ্লাইট, এবং এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে সব ফ্লাইট বন্ধ হয়নি। মাস্কাট থেকে আসা সালাম এয়ারের OV-401 ফ্লাইট সোমবার সকাল ৮:১৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করেছে। পরে যাত্রী নিয়ে OV-402 ফ্লাইট সকাল ৯:৩০ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে রওনা দেয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অস্থিরতার পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত মোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন আসতে পারে।

যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনস বা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!