জাতীয়

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

আপডেট: মার্চ ০২, ২০২৬ : ০৫:৪৫ এএম
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে আগামী ৩ মার্চ থেকে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে। ২১ মার্চ ঈদ উদযাপনকে কেন্দ্র করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে পাওয়া যাবে। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টায় বিক্রি শুরু হবে।

টিকিট বিক্রির সূচি:

১৩ মার্চের টিকিট: ৩ মার্চ

১৪ মার্চের টিকিট: ৪ মার্চ

১৫ মার্চের টিকিট: ৫ মার্চ

১৬ মার্চের টিকিট: ৬ মার্চ

১৭ মার্চের টিকিট: ৭ মার্চ

১৮ মার্চের টিকিট: ৮ মার্চ

১৯ মার্চের টিকিট: ৯ মার্চ

চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট পরে বিক্রি করা হবে।

যাত্রীদের সুবিধার্থে, নন-এসি কোচে ২৫শতাংশ দাঁড়ানো টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসন কিনতে পারবেন এবং কোনো টিকিট রিফান্ডযোগ্য নয়।

ঈদ যাত্রায় এই টিকিট ব্যবস্থা নিশ্চিত করবে নিরাপদ ও সুবিধাজনক যাত্রা।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!