জাতীয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

আপডেট: মার্চ ০২, ২০২৬ : ০৬:১৯ এএম
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশের নাগরিকদের বিষয়ে সরাসরি খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশিদের পরিস্থিতি জানার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা দেন। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ইরানের পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশিরা কী অবস্থায় আছে তা খোঁজ নেওয়া হয়েছে। একই সঙ্গে, হামলার জেরে বাতিল হওয়া বিভিন্ন ফ্লাইট, হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়া যাত্রীদের তদারকি এবং প্রবাসী কল্যাণ সংক্রান্ত কার্যক্রমও প্রধানমন্ত্রী পর্যবেক্ষণ করছেন।

বৈঠকে দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী ভূমিকম্প পরবর্তী দুযোর্গ মোকাবিলার জন্য ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। এরপর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

প্রধানমন্ত্রী সক্রিয় তদারকির মাধ্যমে বাংলাদেশিদের সুরক্ষা ও জরুরি ব্যবস্থাপনায় সরাসরি নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!