ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের হামাদ বিন ইসা আল খলিফা। তিনি শোকবার্তা পৌঁছে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান–এর কাছে।
সোমবার (২ মার্চ) রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি টেলিফোনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান–কে জানান, রাজার পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তিনি বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে বলেন, ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে রাজার গভীর দুঃখ প্রকাশ করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বাহরাইন সরকার সেখানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ সহযোগিতার জন্য বাহরাইন সরকারের প্রতি ধন্যবাদ জানান।
মিসাইল হামলায় নিহত ব্যক্তি মো. তারেক চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ বাড়ির সাইদুল হকের ছেলে। তিনি ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন।
এর আগে সোমবার বিকেলে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপ করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!