জাতীয়

ফেসবুকে ট্রেনের টিকিট লিংক পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা

আপডেট: মার্চ ০৩, ২০২৬ : ০৫:৩৪ এএম
ফেসবুকে ট্রেনের টিকিট লিংক পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থায় মঙ্গলবার (৩ মার্চ) থেকে ১৪ দিনের জন্য অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট বিক্রির কোনো লিংক ফেসবুকে পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বলা হয়, টিকিট বিক্রির নামে ফেসবুকে কোনো লিংক পাওয়া গেলে তা জিআরপি ও আরএনবি-সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে জানাতে হবে।

এছাড়া বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। জিআরপি, আরএনবি, বিজিবি, র‌্যাব এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা নেওয়া হবে।

নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইন এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। রেলওয়ে কর্মচারীদের পাশাপাশি র‌্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!