ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধের কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাব সরাসরি পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, চার দিনে মোট ১৩১টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চের জন্য নির্ধারিত ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।
৩ মার্চের বাতিল ফ্লাইটের তালিকায় রয়েছে কাতার এয়ারলাইন্সের চারটি, এমিরেটস এয়ারলাইন্সের চারটি, গালফ এয়ারের তিনটি, ফ্লাই দুবাইয়ের চারটি, কুয়েত এয়ারের দুটি এবং জাজির এয়ারলাইন্সের চারটি ফ্লাইট।
বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই ছাড়া অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!