ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থায় আজ (৩ মার্চ) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হলে মাত্র সাড়ে তিন ঘণ্টার মধ্যেই ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের প্রায় সব আসন শেষ হয়ে গেছে।
আজ মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় ওয়েবসাইটে দেখা যায়, আগামী ১৩ মার্চের ঢাকা-রাজশাহী রুটের ৪টি ট্রেন, ঢাকা-পঞ্চগড় রুটের ৩টি ট্রেন, ঢাকা-চিলাহাটি রুটের ২টি ট্রেন, ঢাকা-বেনাপোল রুটের ২টি ট্রেন, ঢাকা-দিনাজপুর রুটের ৩টি ট্রেন, ঢাকা-রংপুর রুটের ২টি ট্রেন এবং ঢাকা-কুড়িগাম রুটের ২টি ট্রেনের টিকিট অবশিষ্ট নেই। শুধু ঢাকা-খুলনা রুটের ৩টি ট্রেনের কিছু আসন এখনও পাওয়া যাচ্ছে।
রেলওয়েরা জানিয়েছে, পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি আজ দুপুর ২টায় শুরু হবে। এছাড়া ১৩ মার্চের টিকিট আজ বিক্রি হচ্ছে, ১৪ মার্চের টিকিট বিক্রি হবে ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিটও বিক্রি করা হবে।
রেলওয়ে জানিয়েছে, নন-এসি কোচে যাত্রীদের জন্য ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া এক যাত্রী সর্বোচ্চ চারটি আসনের জন্য একবারে টিকিট কিনতে পারবেন। কোনো টিকিট ফেরত নেওয়া যাবে না।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!