জাতীয়

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট: মার্চ ০৪, ২০২৬ : ০৫:৪৭ এএম
বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান–এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জামায়াত আমিরকে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা জানান এবং সার্বিক সফলতা কামনা করেন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম জানান, সাক্ষাৎকালে দুইপক্ষ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং দ্বিপক্ষীয় উন্নয়ন ও সহযোগিতা জোরদার হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন চীন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ড. লিউ ইউইং, রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!