জাতীয়

বৈঠক ভালো হয়েছে: পল কাপুর

আপডেট: মার্চ ০৪, ২০২৬ : ০৫:৪৯ এএম
বৈঠক ভালো হয়েছে: পল কাপুর

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সাংবাদিকদের বলেন, “বৈঠক ভালো হয়েছে।”

বৈঠকে আলোচনার বিষয় হিসেবে মূলত অস্ত্র কেনাকাটাবিষয়ক চুক্তি আকসা (Acquisition and Cross-Servicing Agreement) এবং অস্ত্র বিষয়ক গোপন তথ্য বিনিময় ও সুরক্ষার চুক্তি জিসোমিয়ার (General Security of Military Information Agreement) নিয়ে প্রশ্ন করা হয়। তবে তিনি বৈঠকে সরাসরি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

সফরসূচি অনুযায়ী, পল কাপুর আজ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির–এর সঙ্গে বৈঠক করবেন। এদিন সন্ধ্যায় তিনি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন।

সফরের শেষদিন বৃহস্প‌তিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর-এর সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এছাড়া তিনি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় এবং সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতেও অংশ নেবেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!