জাতীয়

১৪ মার্চের ট্রেনের টিকিট: পশ্চিমাঞ্চলে ৩০ মিনিটে ২০ লাখ হিট

আপডেট: মার্চ ০৪, ২০২৬ : ০৫:৫২ এএম
১৪ মার্চের ট্রেনের টিকিট: পশ্চিমাঞ্চলে ৩০ মিনিটে ২০ লাখ হিট

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার (৪ মার্চ) বিক্রি করা হয়েছে আগামী ১৪ মার্চের (শনিবার) ট্রেনের টিকিট।

রেলওয়ের দায়িত্বশীল সূত্র জানায়, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে মাত্র ৩০ মিনিটে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিটের জন্য ওয়েবসাইট ও অ্যাপে মোট ২০ লাখ হিট এসেছে।

তথ্য অনুযায়ী, ১৪ মার্চ ঢাকা থেকে ট্রেনের মোট আসন সংখ্যা ২৮ হাজার ৯২৬টি। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ১৭টি ট্রেনে ১২ হাজার ৭৩২টি এবং পূর্বাঞ্চলের ২৩টি ট্রেনে ১৬ হাজার ১৯৪টি আসন রয়েছে। সারাদেশে ওই দিনের মোট আসনসংখ্যা এক লাখ ৫৮ হাজার ১০০টি।

সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১১ হাজার ২৮৫টি আসনের টিকিট বিক্রি হয়েছে। একই সময়ে সারাদেশে বিক্রি হয়েছে ১৪ হাজার ৬২টি আসন।

ওয়েবসাইট ঘুরে দেখা গেছে, ১৪ মার্চের ঢাকা–রাজশাহী রুটের ৪টি, ঢাকা–পঞ্চগড় রুটের ৩টি, ঢাকা–চিলাহাটি রুটের ১টি, ঢাকা–বেনাপোল রুটের ২টি, ঢাকা–দিনাজপুর রুটের ৩টি, ঢাকা–রংপুর রুটের ২টি এবং ঢাকা–কুড়িগ্রাম রুটের ২টি ট্রেনে আর কোনো আসন অবশিষ্ট নেই। তবে ঢাকা–খুলনা রুটের ৩টি ট্রেনে কিছু আসন এখনও খালি আছে।

রেলওয়েকে অনুযায়ী, পূর্বাঞ্চলের সব ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আজ দুপুর ২টায়। এছাড়া পরবর্তী দিনগুলোর টিকিট বিক্রির তারিখ নির্ধারিত হয়েছে: ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!