পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) থেকে বিক্রি হবে আগামী ১৫ মার্চের ট্রেনের টিকিট।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য শতভাগ টিকিট অনলাইনে পাওয়া যাবে। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়েছে, আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুর ২টা থেকে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ১৩ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে ৩ মার্চ, ১৪ মার্চের টিকিট বিক্রি হয়েছে ৪ মার্চ। এছাড়া ১৬ থেকে ১৯ মার্চের টিকিটও নির্ধারিত দিনে বিক্রি করা হবে। চাঁদ দেখার ভিত্তিতে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট পরে বিক্রি করা হবে।
যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। একজন যাত্রী সর্বোচ্চ একবারে চারটি আসন কেনার অনুমতি পাবেন এবং কোনো টিকিট রিফান্ড করা হবে না।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!