ইরানে চলমান উত্তেজনার মধ্যে সাধারণ মানুষের জন্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী নোমান সিদ্দিকী। তিনি বলেন, “সেখানে যেসব হামলা হচ্ছে, সেগুলো মূলত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে করা হচ্ছে, সাধারণ মানুষের ওপর কোনো আক্রমণ নেই।”
নোমান জানান, বুধবার (৪ মার্চ) দুবাই থেকে প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উড্ডয়ন করে। ফ্লাইটটি রাতে দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বৃহস্পতিবার সকাল ৫ মার্চ দেশে পৌঁছায়।
দুবাইয়ের দেইরা শহরে থাকা নোমান বলেন, “আমার পাশে আমেরিকার কনসাল অফিস ছিল, সেখানেও আক্রমণ হয়েছে। তবে সাধারণ মানুষ নিরাপদে আছে। দেশের মানুষ উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। দুবাই সরকার সব সময় নিরাপত্তা নিশ্চিত করছে।”
তিনি আরও বলেন, “আমাদের ফ্লাইট ইউএস-বাংলা না আনলে উদ্বেগ আরও বাড়তো। প্রবাসীদের পক্ষ থেকে আমরা ইউএস-বাংলাকে ধন্যবাদ জানাই।”
একই ফ্লাইটে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাওসিফও জানান, “ইরান যে হামলা করছে, তা মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে। সাধারণ মানুষ নিরাপদ।” তিনি দেশে এসে স্বস্তি পেয়েছেন এবং পরিবারও অনেক শান্তি পেয়েছে বলে জানান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!