জাতীয়

ব্যক্তিগত গাড়ি কমিয়ে গণপরিবহন ব্যবহার বাড়ানোর আহ্বান

আপডেট: মার্চ ০৫, ২০২৬ : ০৫:৫৪ এএম
ব্যক্তিগত গাড়ি কমিয়ে গণপরিবহন ব্যবহার বাড়ানোর আহ্বান

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় বাংলাদেশে জ্বালানি সাশ্রয়ের জন্য সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, বিভিন্ন উৎস থেকে জ্বালানি সরবরাহ অনিশ্চিত হওয়ায় দেশের অভ্যন্তরে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এর প্রভাবে বিদ্যুৎ ও সারের উৎপাদন কিছুটা হ্রাসের আশঙ্কা রয়েছে। তবে পবিত্র মাহে রমজানে জনদুর্ভোগ কমাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রণালয় জনগণকে আহ্বান জানিয়েছে: ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহার বাড়াতে এবং অযথা আলোকসজ্জা এড়িয়ে চলতে। এছাড়া জ্বালানি পাচার রোধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বার্তায় আরও বলা হয়েছে, সম্ভাব্য নেতিবাচক প্রভাব ন্যূনতম করতে সরকারের সব ধরনের পদক্ষেপ অব্যাহত রয়েছে। জনগণকে ধৈর্য ধারণ এবং জ্বালানি সাশ্রয় ও সরবরাহ নিশ্চিতে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!