জাতীয়

অবৈধ অভিবাসন রোধে সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র

আপডেট: মার্চ ০৫, ২০২৬ : ০৫:৫৬ এএম
অবৈধ অভিবাসন রোধে সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসন রোধের কার্যক্রমে সহযোগিতা জোরদার করতে বিশেষ গুরুত্ব দিয়েছে। বুধবার (৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বৈঠকে এই বিষয়ে জোর দেন।

মার্কিন দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, কাপুর ও রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকারের ওপর আলোচনা করেন। এর মধ্যে রয়েছে:

আমেরিকান ব্যবসায়ীদের জন্য বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণ, অবৈধ অভিবাসন দমন কার্যক্রমে সহযোগিতা জোরদার করা, আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী সহযোগিতা আরও গভীর করা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!