জাতীয়

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করল ইসি

আপডেট: মার্চ ০৫, ২০২৬ : ০৬:০০ এএম
২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৭টির আনুষ্ঠানিক ফল বুধবার কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এর ফলে ভোটার ও প্রার্থীরা প্রতিটি কেন্দ্রে পৃথক ফলাফল যাচাই করতে পারবেন।

ইসি সচিবালয় জানিয়েছে, দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে মোট ৪২,৬৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। তবে আইনি জটিলতা ও প্রার্থীর মৃত্যুর কারণে তিনটি আসনের ভোট ও ফলাফল এখনও বাকি আছে।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আদালতে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। শেরপুর-৩ আসনের নির্বাচনের আগে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোট বাতিল হয়েছিল। এই আসনের ১২৮টি কেন্দ্রে ভোট গ্রহণ আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। একই দিনে বগুড়া-৬ আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে, কারণ বিএনপি নেতা তারেক রহমান এই আসন ছেড়ে দিয়েছেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!