জাতীয়

‘মহিলা বাস সার্ভিস’ চালুর উদ্যোগ বিআরটিসির, চালক হবেন মহিলা

আপডেট: মার্চ ০৫, ২০২৬ : ০৬:২৬ এএম
‘মহিলা বাস সার্ভিস’ চালুর উদ্যোগ বিআরটিসির, চালক হবেন মহিলা

দেশে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই বিশেষ বাস সার্ভিস সম্পূর্ণভাবে নারীদের দ্বারা পরিচালিত হবে। বাসের স্টিয়ারিং ধরবেন দক্ষ মহিলা চালক, সাথে থাকবেন মহিলা কন্ডাক্টর ও মহিলা হেলপার।

আজ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বিআরটিসি ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।

বিআরটিসি আশা করছে, এই উদ্যোগ নারীদের যাতায়াতকে করবে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়, পাশাপাশি নারীর ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!