জাতীয়

ঈদে ছুটি বাড়ল, সরকারি চাকরিজীবীদের ৭ দিন বিশ্রাম

আপডেট: মার্চ ০৫, ২০২৬ : ০৬:৪৩ এএম
ঈদে ছুটি বাড়ল, সরকারি চাকরিজীবীদের ৭ দিন বিশ্রাম

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়। ফলে এবার ঈদ উপলক্ষে কার্যত ছুটি হবে মোট সাত দিন, একদিন বৃদ্ধি পেয়েছে।

বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেন, “১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদরের ছুটির পর ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে টানা ৭ দিন বন্ধ থাকবে সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।”

চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি।

ঈদুল ফিতরের আগে ও পরে মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে—১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ। ১৭ মার্চ শবে কদরের ছুটি এবং ১৮ মার্চের ছুটি মিলিয়ে ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীরা সাত দিন টানা বিশ্রাম উপভোগ করবেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!