জাতীয়

ইরান দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে: মামুনুল হক

আপডেট: মার্চ ০৬, ২০২৬ : ০৪:৫১ এএম
ইরান দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে: মামুনুল হক

বর্তমান পরিস্থিতি কাটিয়ে ইরান দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে বলে আশা প্রকাশ করেছেন মামুনুল হক। তিনি বলেন, সংকট মোকাবিলা করে দেশটির উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ইরান দূতাবাসে গিয়ে শোক প্রকাশ ও শোকবইয়ে স্বাক্ষর শেষে তিনি এসব কথা বলেন। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–র মৃত্যুতে সেখানে শোকবই খোলা হয়।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহান আবাদি–র সঙ্গে সাক্ষাৎ করেন মামুনুল হক। সাক্ষাতে তিনি মুসলিম উম্মাহর শান্তি, স্থিতিশীলতা ও সংহতি কামনা করেন।

মামুনুল হক বলেন, ইরান বিদ্যমান পরিস্থিতি সফলভাবে অতিক্রম করতে পারবে এবং দেশটির সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।

শোক প্রকাশের সময় বাংলাদেশ খেলাফত মজলিস–এর পক্ষে সংগঠনের পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন। অন্যদিকে ইরান দূতাবাসের পক্ষে কনস্যুলার ও ইকোনমিক অ্যাফেয়ার্স বিভাগের কর্মকর্তা মাহমুদ খসরভি উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!