জাতীয়

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি হবে: প্রতিমন্ত্রী

আপডেট: মার্চ ০৭, ২০২৬ : ০৬:০২ এএম
রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি হবে: প্রতিমন্ত্রী

দেশে জ্বালানির দীর্ঘমেয়াদি সংকট এড়াতে আগামী রোববার (৯ মার্চ) থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, এ বিষয়ে লিখিত নির্দেশনা পেট্রোল পাম্পগুলোকে সরবরাহ করা হবে।

শুক্রবার (৬ মার্চ) পরীবাগের একটি পেট্রোল পাম্প পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, “যে সংশয় জনগণের মধ্যে তৈরি হয়েছে, সেটিকে আমরা অস্বাভাবিকভাবে দেখছি না। বর্তমানে একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে, তাই কিছুটা দুশ্চিন্তা স্বাভাবিক।”

প্রতিমন্ত্রী আশ্বাস দেন, “জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের কাছে যথেষ্ট মজুদ রয়েছে। গত কয়েকদিনে আমরা কয়েক গুণ বেশি তেল সরবরাহ করেছি। কিছু ক্রেতা স্বীকার করেছেন, তারা অতিরিক্ত তেল নিয়েছেন। এই আতঙ্ক দূর করতে হবে। সরকার জনগণের দুর্ভোগ কমাতে যথেষ্ট সচেষ্ট।”

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিকভাবে বেড়েছে। ফলে দেশেও চাপ তৈরি হয়েছে। আমরা চেষ্টা করবো মূল্য বৃদ্ধি না হতে দিতে। তবে প্রয়োজনে জনগণের সঙ্গে বিষয়টি শেয়ার করা হবে। আমরা দেশের মানুষদের সমর্থন কামনা করি।”

বিজ্ঞপ্তি অনুযায়ী, রেশনিং পদ্ধতি কার্যকর হওয়ার পর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ নিয়ন্ত্রণ করা হবে, যাতে প্রতিটি ক্রেতার জন্য ন্যায্য পরিমাণ নিশ্চিত করা যায়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!