জাতীয়

জ্বালানি সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

আপডেট: মার্চ ০৭, ২০২৬ : ০৭:৫৬ এএম
জ্বালানি সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রাম নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে গাড়ির লাইন দীর্ঘ হয়ে গেছে। সম্ভাব্য সরবরাহ সংকট ও দাম বৃদ্ধির আশঙ্কায় অনেক চালক আগেভাগে ট্যাংক পূর্ণ করে তেল নিচ্ছেন।

শহরের গণি বেকারি মোড়ের কিউসি ট্রেডিং লিমিটেড ফিলিং স্টেশনে দেখা যায়, পাম্পের ভেতর থেকে সড়ক পর্যন্ত গাড়ির লাইন গড়ে উঠেছে। চান্দগাঁও ও পাঁচলাইশ, ষোলশহর, অক্সিজেন, নতুন ব্রিজসহ বিভিন্ন স্টেশনে একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে। পাম্পে কর্মচারীরা দ্রুত তেল সরবরাহ করতে হিমশিম খাচ্ছেন।

বর্তমানে ফিলিং স্টেশনগুলোতে ডিজেল লিটারপ্রতি ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, অকটেন ১২০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকায় বিক্রি হচ্ছে। পাম্প কর্মকর্তারা জানিয়েছেন, স্বাভাবিক সময়ের তুলনায় দেড় থেকে দুইগুণ বেশি যানবাহন তেল নিতে আসছে।

তবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও পদ্মা অয়েল বলছে, জ্বালানি তেলের কোনো সংকট নেই। পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান অনুরোধ করেছেন, অযথা বেশি তেল কিনে কৃত্রিম সংকট সৃষ্টি না করতে। যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আমীর মাসুদও নিশ্চিত করেছেন, সরবরাহ স্বাভাবিক আছে এবং তেলের কোনো ঘাটতি নেই।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!