জাতীয়

মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে আজও ২০টি ফ্লাইট বাতিল

আপডেট: মার্চ ০৭, ২০২৬ : ০৭:৫৯ এএম
মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে আজও ২০টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজও ২০টি ফ্লাইট বাতিল হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাব সরাসরি পড়েছে ঢাকা থেকে চলাচলকারী ফ্লাইটগুলিতে।

শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েতের ২টি, জাজিরার (কুয়েত) ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ৬টি, কাতারের ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি ও এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৪টি ফ্লাইট রয়েছে।

এ ছাড়া গত সাত দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৬৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি এবং ৬ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। আজ বাতিল হওয়া ২০টি ফ্লাইটসহ সর্বমোট বাতিল ফ্লাইটের সংখ্যা ২৪৫টি দাঁড়িয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!