জাতীয়

লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

আপডেট: মার্চ ০৮, ২০২৬ : ০৫:১৮ এএম
লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করেছে সরকার।

শনিবার (৭ মার্চ) রাতে কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে লন্ডনে পৌঁছে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, হাই কমিশনার আবিদা ইসলাম ‘ডিভাইসিস বিহেভিয়ারে—কনডাক্টে কমিউনিটিকে ডিভাইড’ করে রাখছিলেন। আওয়ামী লীগের কাজকর্মকে হাই কমিশন সাপোর্ট করছে, কিন্তু কমিউনিটির স্বার্থ ও বাংলাদেশের স্বার্থের দিকে নজর দিচ্ছিল না। এ কারণে তাকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

হুমায়ুন কবির বলেন, “হাই কমিশনার আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট।” সরকার গঠনের পর এটি বিএনপির প্রথম বিদেশি মিশন প্রধানের পরিবর্তনের সিদ্ধান্ত।

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে পাঠিয়েছিল। ১৫ ব্যাচের পেশাদার কূটনীতিক আবিদা তার আগে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। মেক্সিকোতে যাওয়ার আগে তিনি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন এবং কলকাতায় বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও কাজ করেছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!