ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত সবসময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে এবং ভবিষ্যতেও সমর্থন করে যাবে।
শনিবার (৭ মার্চ) রাজধানীর একটি হোটেলে ভারতীয় হাইকমিশন আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। হাইকমিশনার বলেন, “আজ আমরা এখানে সমবেত হওয়ার সময় আমাদের বন্ধুত্বের দৃঢ় বন্ধনের কথা মনে করিয়ে দেয়। একই সঙ্গে ভারত ও বাংলাদেশের গভীর সামাজিক ও পারিবারিক বন্ধন আমাদের সম্পর্ককে জনকেন্দ্রিক করে তুলেছে।”
প্রণয় ভার্মা আরও বলেন, “আমাদের দুই দেশের মধ্যে সমৃদ্ধ ইতিহাস এবং গভীর সাংস্কৃতিক সংযোগ রয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভাগাভাগি করা ত্যাগের অমোচনীয় স্মৃতি আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে চলেছে।”
তিনি আশা প্রকাশ করেন, “আজ দুটি প্রাণবন্ত এবং দূরদর্শী সমাজ হিসেবে আমরা একটি আশাব্যঞ্জক ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছি। যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি, কেবল আমাদের দুই দেশের জন্যই নয়, বরং বৃহত্তর অঞ্চলেও ভাগাভাগি করা সমৃদ্ধি আনতে পারি।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!