জাতীয়

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও অনিরাপদ পরিবহন রোধে ১২ দফা সুপারিশ দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন

আপডেট: মার্চ ০৯, ২০২৬ : ০৬:০৭ এএম
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও অনিরাপদ পরিবহন রোধে ১২ দফা সুপারিশ দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন

আসন্ন ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রোড সেফটি ফাউন্ডেশন অতিরিক্ত ভাড়া আদায় রোধে আইনি পদক্ষেপ জোরদারের পাশাপাশি ১২ দফা সুপারিশ জানিয়েছে।

সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর, অধ্যাপক হাসিনা বেগম, ড. কামরান উল বাছেত, আব্দুল্লাহ মো. ফেরদৌস খান ও নির্বাহী পরিচালক সাইদুর রহমান এসব আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, ঢাকা থেকে এক কোটির বেশি মানুষ এবং দেশের অভ্যন্তরে প্রায় ৪ কোটি মানুষ আন্তঃজেলায় যাত্রা করবেন। এত বিপুল সংখ্যক মানুষকে নিরাপদে পরিবহন করার মতো মানসম্মত গণপরিবহন দেশের পর্যাপ্ত নেই। ফলে অনিরাপদ যানবাহনে যাত্রা করার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

ফাউন্ডেশনের সুপারিশগুলোতে রয়েছে:

  1. আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্র-যুবকদের সম্পৃক্ত করে সড়ক পরিবহনে শৃঙ্খলা বজায় রাখা।

  2. টেলিভিশন ও সামাজিক মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা।

  3. সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও সরকারি সংস্থার পরিবহন ব্যবহার।

  4. ত্রুটিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ যানবাহন বন্ধ করা।

  5. সিটি সার্ভিস বাসের মহাসড়কে চলাচল রোধে কঠোর আইন প্রয়োগ।

  6. সড়কে চাঁদাবাজি প্রতিরোধ।

  7. রাতের বাসে ডাকাতি প্রতিরোধে পুলিশি টহল জোরদার।

  8. সড়কে পর্যাপ্ত আলো, স্পিড ব্রেকার ও সাইন-মার্কিং।

  9. ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় রোধে আইনি পদক্ষেপ।

  10. ঘরমুখী ও ফিরতি যাত্রায় শৃঙ্খলা বজায় রাখা।

  11. সড়কে মোবাইল টয়লেট ব্যবস্থা।

  12. দেশের সব হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা জোরদার।

বিবৃতিতে বলা হয়েছে, এসব পদক্ষেপ বাস্তবায়ন করলে ঈদযাত্রা তুলনামূলক নিরাপদ করা সম্ভব হবে

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!